সর্বশেষ

সালথা

সালথা ও বোয়ালমারীর দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধের অবসান, মিল করিয়ে দিল প্রশাসন

ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার দুই বিবদমান পক্ষের দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এক অনন্য উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চলমান এই সংঘাতের অবসান ঘটিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে দীর্ঘদিনের বৈরিতা ভুলে দুই পক্ষের মুখোমুখি কোলাকুলির মাধ্যমে এলাকায় স্বস্তির সুবাতাস বইছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলা, সালথায় নিহত ১

ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা–সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পান্নু ফকির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে জমিজমা–সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সালথায় প্রেমের বিয়ের চার মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বোয়ালমারী ও সালথায় ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথায় অস্ত্র জমাদানকারীদের সম্মান জানিয়ে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার পরিবেশ থেকে বেরিয়ে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এই উদ্যোগের অংশ হিসেবে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়া ব্যক্তিদের ফুল দিয়ে সম্মান জানানো হয়েছে।

সালথায় গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত, বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ১২

ফরিদপুরের সালথা উপজেলায় ঝড়ে গাছ পড়ে একটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।