সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ কারাগারে বন্দীদের প্লাম্বিং ও ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কারাবন্দীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্লাম্বিং ও ব্লক-বাটিক বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শনকালে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কারাবন্দীদের জন্য আয়োজিত প্লাম্বিং ও ব্লক-বাটিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেল সুপার মো. জান্নাত-উল-ফারহাদ, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মোক্তার হোসেন এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দীদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন। এ সময় বন্দীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কেও অবহিত হন তিনি। পাশাপাশি কারাবন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাম্বিং ও ব্লক-বাটিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বন্দীদের হাতে-কলমে কাজ শেখানো, কর্মদক্ষতা বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা।

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কারামুক্তির পর বন্দীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে সমাজের মূলধারায় ফিরে সুস্থ, স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি হবে।

কারাবন্দীদের সংশোধন, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক পুনর্বাসনে এ ধরনের ইতিবাচক ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০