সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৭ থেকে ২০২৯ মেয়াদের জন্য স্থাবর সম্পত্তির শ্রেণি ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভা হয়।
দৌলতপুরে জমির শ্রেণি ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণে সভা
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৭ থেকে ২০২৯ মেয়াদের জন্য স্থাবর সম্পত্তির শ্রেণি ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ।
সভায় দৌলতপুর উপজেলার স্থাবর সম্পত্তির শ্রেণি ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১৪টি ইউনিয়নের ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর