সর্বশেষ

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং গবেষণাপ্রতিষ্ঠান সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মেহেদী হাসান পলাশের ইতিহাস ও সংস্কৃতি নিয়েও বিশেষ অধ্যয়ন রয়েছে। বৈশ্বিক রাজনীতির সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে পর্যবেক্ষণ ও লেখালেখিতে তিনি সক্রিয়।

ধর্মীয় মূল্যবোধ, জঙ্গিবাদ, সংখ্যালঘু, মানবাধিকার ও দেশপ্রেম তাঁর লেখালেখির উল্লেখযোগ্য বিষয়। এ ছাড়া তিনি বেশ কয়েকটি গবেষণাগ্রন্থ রচনা করেছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০