সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বন্যার্ত ৫৫০ পরিবারকে বিজিবি'র খাদ্য সহায়তা

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ স্থানীয় অনেক মানুষ কর্মসংস্থান হারিয়ে দুর্ভোগে পড়েছেন।

এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তার উদ্যোগ নেয় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

একই দিনে বিজিবির উদ্যোগে চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। সব মিলিয়ে ওই দিন ৫৫০টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর। তিনি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দাও উপস্থিত ছিলেন।

বিজিবির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তাঁদের মতে, বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া এবং পানিবন্দি পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা দুর্ভোগ কিছুটা কমাতে ভূমিকা রাখবে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময় সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর কাজও করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বাহিনীটি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০