বন্যা
‘সুপার এল নিনিওতে’ চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে বিশ্বজুড়ে
এল নিনিওর প্রভাব জোরালো হওয়ায় বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে। কোথাও তীব্র তাপপ্রবাহ ও খরা, আবার কোথাও অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ‘চরম প্রতিকূল আবহাওয়ার বিপজ্জনক অঞ্চলে’ প্রবেশ করেছে।
বন্যায় নেপালের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
ভয়াবহ বন্যায় নেপালের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ভারতীয় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাত নেপাল। বন্যার পর বাংলাদেশে রপ্তানির সঙ্গে যুক্ত দুটি প্রকল্পের উৎপাদন বন্ধ থাকায় বর্তমানে রপ্তানির পরিমাণ শূন্যে নেমেছে।
নেপালের বন্যায় মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে, নিখোঁজ ৪ হাজার
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের এক সপ্তাহ পরও উদ্ধার অভিযান চলছে। দেশটির একটি ধ্বংস হয়ে যাওয়া জলবিদ্যুৎ কেন্দ্রে এখনো ৬৩৯ জন আটকা পড়ে আছেন। দুর্গম এলাকায় নিখোঁজদের সন্ধানে ভারী যন্ত্রপাতি, হেলিকপ্টার ও খননযন্ত্র ব্যবহার করছেন উদ্ধারকারীরা।
নেপাল-চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত ১ হাজার ছাড়াল
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। দুই দেশে এখনো ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলোর তল্লাশি অব্যাহত রয়েছে।
নেপালে মরদেহ উদ্ধার ৯০৩, নিখোঁজদের মধ্যে আছে বহু বিদেশি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো প্রায় ৪ হাজার ২০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে নেপাল কর্তৃপক্ষ।
নেপালে বন্যা-ভূমিধসে ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশন (আইএফআরসি)। নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে নেপাল ও তিব্বতে দুর্যোগে নিহতের সংখ্যা ৫৬২ জনে পৌঁছেছে।