বিজিবি
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি
সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালানোকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির হাওর সীমান্তের ১৩৮৫ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।
হিলিতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪, তালিকায় বাবা ও দুই ছেলে
দিনাজপুরের হাকিমপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেয়ারড্রিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে এক বাবা ও তাঁর দুই ছেলেও রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে তাঁদের হাকিমপুর থানা-পুলিশে হস্তান্তর করে আদালতে পাঠানো হয়েছে।
দুর্গাপূজায় সীমান্তে বিজিবির কড়া নজরদারি, ২৩ প্লাটুন সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজায় সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা জোরদারে পঞ্চগড়সহ সীমান্তবর্তী এলাকায় ২৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুরো সীমান্তজুড়ে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের জোরালো প্রতিরোধে ভারতীয় বাহিনীর সেই অপচেষ্টা ভণ্ডুল হয়ে গেছে। বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নজরদারি বাড়িয়েছে বিজিবি।
হিলি সীমান্তে ৬৯টি পূজামণ্ডপে বিজিবির টহল, মিষ্টি ও ফল উপহার
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। সীমান্ত এলাকার ৬৯টি পূজামণ্ডপে টহল জোরদারের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা হিসেবে ফল ও মিষ্টি উপহার দিচ্ছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রামচন্দ্রপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক শেষে তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।