কুষ্টিয়া
শেখ হাসিনা আর ফিরবে না, ফেরাতে চক্রান্ত করছে জামায়াত: রাশেদ খান
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী চক্রান্ত করছে। তিনি বলেন, শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি শহীদ আবরাবের চেতনা ধারণ করে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়ায় কথিত পীরের কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেয়ার চেষ্টায় মামলা
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ায় অস্ত্র ও ককটেলসহ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তল ও ককটেলসহ রকি হোসেন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ায় কবর থেকে পীরের মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে প্রয়াত বিতর্কিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের মরদেহ কবরস্থান থেকে তুলে তাঁর নিজস্ব দরবার শরিফে পুনরায় দাফন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভক্তদের বিরুদ্ধে ওঠা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়ায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক বংশীতলা রণাঙ্গন দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ঐতিহাসিক ‘বংশীতলা রণাঙ্গন দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধের বীর শহীদদের স্মরণে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
খোকসা জুড়ে আতঙ্ককুষ্টিয়ায় ‘রাজন বাহিনী’র বিরুদ্ধে চাঁদা ও অস্ত্রবাজির অভিযোগ, নিরাপত্তাহীনতায় হিন্দু সম্প্রদায়
কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতা নাফিজ আহম্মেদ রাজু খানের ওপর হামলার পর নতুন করে আলোচনায় এসেছে এলাকার ত্রাস কথিত ‘রাজন বাহিনী’। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবের আড়ালে একটি সশস্ত্র চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, হুমকি ও অস্ত্রবাজি চালিয়ে আসছে। সাম্প্রতিক হামলার পর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।