সর্বশেষ

খেলা

আমিরাতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ, বিপক্ষে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আগামী ৯ অক্টোবর শুরু হবে একমাত্র টেস্ট। এরপর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নতুন নয়। এখন পর্যন্ত দেশটিতে ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সেখানে কখনো টেস্ট খেলা হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিজেদের হোম ম্যাচের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আফগানিস্তান। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে টেস্টটিও আমিরাতের ভেন্যুতে আয়োজন করবে তারা।

আগামী ৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। টেস্ট সিরিজ শেষে মাঠে গড়াবে তিন দলের ওয়ানডে প্রতিযোগিতা।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। ২১ অক্টোবর খেলবে আফগানিস্তান ও বাংলাদেশ।

লিগ পর্বে তিন দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। এরপর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের সূচি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই সময়টি নিশ্চিত করতে পেরে তারা আনন্দিত। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিভিন্ন সংস্করণে খেলার সুযোগ আফগান ক্রিকেটারদের জন্য মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার টেস্ট খেলার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, টেস্ট ক্রিকেটকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। আমিরাতে প্রথমবার লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ হবে।

আফগানিস্তান এই কন্ডিশনে ভালো খেলে উল্লেখ করে তিনি বলেন, সফর ও ত্রিদেশীয় সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তারা আশা করছেন। বাংলাদেশের জন্য এটি আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত কয়েকটি সপ্তাহও হতে যাচ্ছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন