সর্বশেষ

খেলা

নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মিরপুর টেস্টের তৃতীয় দিনে নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন নাঈম। এই ইনিংসেই টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন অধিনায়ক রোস্টন চেজ। তবে বিরতির পর আর বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুত গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।

নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের শেষ চার উইকেটের তিনটিই তুলে নেন নাঈম। শামার জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের দশম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন নাঈম।

ওয়েস্ট ইন্ডিজের শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ৩২ রানের ব্যবধানে। তবে এক প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক রোস্টন চেজ। তিনি ৪৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাঈম হাসান। ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম পেয়েছেন ২টি করে উইকেট।

প্রথম ইনিংসে লিড পাওয়ার পর এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ। এই লিড কাজে লাগিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে স্বাগতিকদের সামনে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০