খেলা
আবুধাবি টেস্ট: আফগানিস্তানের লক্ষ্য ৪৭৯ রান, সেঞ্চুরি লিটনের
আবুধাবি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংস ৭ উইকেটে ৩৭২ রান তুলে ঘোষণা করেছে বাংলাদেশ। দলের হয়ে সেঞ্চুরি করেছেন লিটন দাস। তাঁর ১০২ রানের ইনিংসে ভর করে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ৫২ রানে।
আফগানিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিনের শেষ ভাগে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ব্যাটিংয়ে চাপ তৈরি করেছেন বাংলাদেশের বোলাররা। ৩৪৬ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে আফগানিস্তান।
বাংলাদেশ চ্যাম্পিয়ন দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা
কুষ্টিয়া সদর উপজেলার (ইসলামী বিশ্ববিদ্যালয় থানা) উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত ও ঐতিহ্যবাহী দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় আরও একটি অবিস্মরণীয় সাফল্য পেয়েছে।
আনভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৩১৭ রান বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ভালো শুরুর পর চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারের শতরানের উদ্বোধনী জুটির পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। তবে লিটন দাসের অর্ধশতক ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাঁর কার্যকর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছে সফরকারীরা।
ব্রাদার্স ইউনিয়নকে গোলবন্যায় ভাসাল ফর্টিস এফসি, ৬ গোলের বিশাল জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফরোয়ার্ড পা ওমর বাবুর জোড়া গোল ও চমৎকার নৈপুণ্যে ফর্টিস ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। এই দাপুটে জয়ের মাধ্যমে লিগের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল ক্লাবটি।