সাহিত্য
অষ্টপ্রহর মনের কোণে
কোথায় যেন হারিয়ে গেলো
ফাতেমা হক মুক্তামনি
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অষ্টপ্রহর মনের কোণে
এ কোন বাঁশী নিত্য বাজে?
কে যেন, কে চেয়ে থাকে
ডাগর চোখে___
আমার পানে সকাল সাঁঝে।
ফাতেমা হক মুক্তামনি
কোন সে মানব, কোথায় বাড়ি
তবে কী আমায় ভালোবাসে?
বাঁশের বাঁশী বাজায় কেন
আমার বাড়ির চারিপাশে?
এক বিকেলে তাকে আমি
দেখেছিলাম খেলার মাঠে
যাবার পথে জিরিয়ে নিলো
যাচ্ছিল সে গাঁয়ের হাটে।
সেই কী তবে পত্র দিতো
খুব গোপনে আমার নামে?
গোলাপ কলি থাকতো গোঁজা
চিঠি গুলোর রঙিন খামে।
না বলা সব কথাগুলো
তাকেই আমার বলার ছিল
হলো না দেখা, হলো না বলা
কোথায় যেন হারিয়ে গেলো।
গভীর রাতে ঘুমের মাঝে
এখনো আসে আমার ঘরে
মৃদু স্বরে বলে আমায়
ভালোবাসে সে, জনম ধরে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর