সর্বশেষ

শিক্ষা

ঈদে মিলাদুন্নবী (সা.): দেশের সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের তদারকির দায়িত্ব দেওয়া হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ড. মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকেই এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন