সর্বশেষ

খেলা

এসিসির সভায় প্রথমবার অংশ নিয়েই নতুন দায়িত্বে তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান তামিম ইকবাল। ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাঁকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

থাইল্যান্ডের ব্যাংককে গত শনিবার, ২২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে অংশ নেন তামিম ইকবাল। সেখানেই এশিয়ার ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি কমিটির নেতৃত্বের দায়িত্ব পান তিনি।

তামিমের নেতৃত্বাধীন গেম ডেভেলপমেন্ট কমিটি এশিয়ার ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের পরিধি বিস্তারে কাজ করবে। প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা ও অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে সভায়।

বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য এসিসির নতুন নির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন।

সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে নির্বাচিত হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর। তাঁরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

সভায় এসিসি সভাপতির পদ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এত দিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ঘুরেফিরে সভাপতির দায়িত্ব দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এসিসি সভাপতি পদে মনোনয়ন দেওয়ার সুযোগ পাবে।

এশিয়ার ক্রিকেটে নতুন দেশগুলোর অংশগ্রহণ ও উন্নয়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন