সর্বশেষ

সাহিত্য

আর কোথাও যাবো না

মাহাবুবা সুলতানা
মাহাবুবা সুলতানা

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
এবেলায় আমি আর কোথাও যাবো না।
আর যেতে চাইলেও কোথায়ই বা যাব!

মানুষ মূলত কোথাও যায় না,
খুব কৌশল করে বেঁচে থাকতে হলে
একটু দিগবিদিক ছুটতে হয়;
থেমে গেলে শবদেহ সবাই চিনে ফেলে।

কৌশলী আমি কোনকালেই ছিলাম না,
সারাজীবন সরলরেখায় হেঁটে যাওয়া মানুষেরা,
সবচেয়ে আগে টের পায়,
এই পথ দ্রুত ফুরোয়,
মোড় ঘুরে দাঁড়ানোর আগেই;
চক্রাকারে চলা পথিকেরা মাৎসর্যের দেওয়াল তুলে দেয়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন