সর্বশেষ

সাহিত্য

সর্বনাশ

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
‘সর্বনাশ’ শিরোনামে গুলশান চৌধুরীর কবিতায় উঠে এসেছে অসহায় এক কিশোরী মালার জীবনের নির্মম বাস্তবতা। মা-বাবাহীন মালার বেড়ে ওঠা, দারিদ্র্য, ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন এবং সমাজের নিষ্ঠুরতার চিত্র কবিতাটিতে তুলে ধরা হয়েছে। ছন্দ ও সংলাপের মধ্য দিয়ে কবি একজন অসহায় নারীর ওপর সংঘটিত নির্যাতন এবং তার চাপা কান্নার করুণ গল্প বর্ণনা করেছেন।
গুলশান চৌধুরী

রূপ নাই সৌন্দর্য নাই শুধুই গতরখানা
পথ চলতে মালা কোনো বাধাই মানে না
ডানপিটে স্বভাব মালার সেটাই হলো কাল
আসলো ধেয়ে জীবনে তার মহা সর্বনাশ।
পাশের বাড়ির খোঁড়া চাচার ধানের গাদায় কাজ
বেহায়া আর নির্লজ্জ চাচার ঢং দেখেই লাগে লাজ।
খোঁড়া চাচা যায় আর মালার দিকে চায়
জিজ্ঞাসিলে বলে চাচা— তোর কোনো ভয় নাই।

চাচা মাঝে মাঝে আসে ঠিক শরীরের কাছে
ফিসফিসিয়ে বলে মাখছিস কিছু তোর মুখে?
লজ্জা পেয়ে মালা দুহাতে মুখ ঢাঁকে
মনে মনে বলে —
বুড়োর লজ্জা নাই মোটে!
মা নাই, বাবা নাই, দাদির কাছে মানুষ
দাদিও গেলো পরপারে তখনও সে অবুঝ
কেমন করে বড় হলো কিছুই মনে না পড়ে
হঠাৎ সব তছনছ হলো কাল বৈশাখের ঝড়ে।

একদিন প্রাতে—
চাচা ডেকে কয় মালাকে
কি করছিস? সন্দর লাগছে তোকে!
যাবি আমার সাথে ঐ ভাঙা নৌকোতে?
কিন্তু,তোমার ছেলে
আমারে যে ভালোবাসে!

কি বললি?
সাহস তোর আগাগোড়াই সবই আমার জানা
তবে আমার ছেলেরে তুই বাগে আনলি কেমনে
মাথায় ঢুকছে না।

চেহারা নাই সুরত নাই
কিসের ভিত্ রে কি
মালিকের ছেলে ভালোবাসে
ফকিরনীর ঝি?
একদিন ভোর রাতে
বুড়ো মালাকে ডাকে
দেখে মালা বুড়োর সাথে আরও
পাঁচ সাতজন আছে।
কিছু বুঝে ওঠার আগেই
মালা থরথর কাঁপে
বেলা হলেই মালাকে পাওয়া যায়
রাস্তার পাশের ডোবাতে।

ধানের গাদা যেমনি ছিলো তেমনি আছে
বরং আরও দুজন
কাজের মেয়ে যোগ হয়েছে।
বুড়ো আসে ছেলে যায়
সব পালা করে চলে
এর মাঝেই মালার চাপা কান্না
বেড়েই চলেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০