সাহিত্য
অচলতার যুগে সচলতার মূল্য কই
দুনিয়াবি নির্বাসন
মঈনুল রনি
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
অচলতার যুগে সচলতার মূল্য কই
পাশবিকতার ভিড়ে মানবিকতার অভাবে রই
গম্ভিরতার গহিনে বজ্র কণ্ঠ বিলুপ্তপ্রায়
হতাশার বেড়াজালে আবেগী উচ্ছাস আশা জাগায়
উদ্বেলিত সমুদ্রে ঝড় তুফান আছড়ে পড়ে
অবিরত বৃষ্টিতে বুক ফাটা আর্তনাদ কেঁদে মরে
সহস্র পাপের ঘরে নিষ্পাপ শিশুর আহাজারি
পরিণতি ভুলিয়া যৌবনের লালসায় প্রলোভন রকমারি
আশাহত জীবন খুঁজিয়া ফেরে আলোক দিশা
চাওয়া না পাওয়ার দ্বিধায় বাঁচে অবুঝ আশা
অদ্ভূত পৃথিবী অস্থির সত্তার বাক্যালাপ
অসহিষ্ণুতার সমুদ্রে সহিষ্ণুতার অপলাপ
মানবতা নির্বাক অশরীরী আলাপনে
দুনিয়াবি নির্বাসন,নিরবে, নিভৃতে আনমনে।
৪১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর