সর্বশেষ

জাতীয়

ড. আনোয়ার ল’ কলেজে ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ড. আনোয়ার ল’ কলেজের এলএল.বি শেষ বর্ষ ২০২৪-২০২৫ সেশন এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এলএল.বি প্রিলিমিনারি পর্যায়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ড. আনোয়ার ল’ কলেজের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেলের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী মিলটন বিশ্বাস।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর আরামবাগের বিটিসিএল আইডিয়াল হাই স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ড. আনোয়ার ল’ কলেজের এলএল.বি শেষ বর্ষ ও প্রিলিমিনারি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা।

অনুষ্ঠানের শুরুতে আরিফুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন ড. আনোয়ার ল’ কলেজের সহযোগী অধ্যাপক এবং মরহুম অ্যাডভোকেট ড. মিয়া মো. আনোয়ার হোসেনের ছেলে মোস্তানজিদ আল কাদরী তমাল।

স্বাগত বক্তব্যে মোস্তানজিদ আল কাদরী তমাল বলেন, আইনশিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত অধ্যয়ন, ক্লাসে উপস্থিতি, আইনের মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা এবং ব্যবহারিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন পেশায় যুক্ত হওয়ার পর একজন আইনজীবীকে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের সেই দায়িত্ববোধ তৈরি করতে হবে।

ড. আনোয়ার ল’ কলেজের উপাধ্যক্ষ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী আহসান মোল্লা'র হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী লিপিকা সরকার।

তিনি বলেন, এলএল.বি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করতে হবে। শুধু পাঠ্যবই পড়ে পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ সংশ্লিষ্ট আইন সম্পর্কে মৌলিক ধারণা গড়ে তোলার পাশাপাশি আদালতের কার্যক্রম ও আইন প্রয়োগের বাস্তব দিক সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত আইন ও সমসাময়িক বিচারিক বিষয় নিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

ড. আনোয়ার ল’ কলেজের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেলের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী তানিয়া তনু।

মোস্তানজিদ আল কাদরী তমাল আরও বলেন, একজন ভালো আইনজীবী হওয়ার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ থাকা জরুরি। শিক্ষার্থীদের সময়ের মূল্য দিতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পরীক্ষার আগে অল্প সময়ে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে শুরু থেকেই নিয়মিত অধ্যয়ন করলে আইনবিষয়ক জটিল বিষয়গুলো সহজে আয়ত্ত করা সম্ভব।

ড. আনোয়ার ল’ কলেজের প্রভাষক ফারজানা হোসেনের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী আরিফুর রহমান।

তিনি বলেন, ড. আনোয়ার ল’ কলেজের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মানসম্মত আইনশিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়া। এ ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে। একই সঙ্গে শ্রেণিকক্ষের পাঠের বাইরে সংশ্লিষ্ট আইন, মামলার রায় ও বিচারব্যবস্থার পরিবর্তনশীল বিষয়গুলো সম্পর্কে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।

ড. আনোয়ার ল’ কলেজের সহযোগী অধ্যাপক ও আয়কর আইনজীবী সাইফুল ইসলামের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী নাহার পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আনোয়ার ল’ কলেজের উপাধ্যক্ষ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী আহসান মোল্লা।

সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। আইনশিক্ষায় নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে আইন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার পরামর্শ দেন।

ড. আনোয়ার ল’ কলেজের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেলের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মহিব উল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আনোয়ার ল’ কলেজের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা জেবুন নাহার রুপা, সহযোগী অধ্যাপক ও আয়কর আইনজীবী সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক এইচ এম মাহমুদ চৌধুরী এবং প্রভাষক ফারজানা হোসেন।

ড. আনোয়ার ল’ কলেজের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা জেবুন নাহার রুপার হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী রনজক রিজভী।

বক্তারা বলেন, আইন বিষয়ে পড়াশোনা করে একজন শিক্ষার্থী শুধু আইনজীবী হিসেবেই নয়, বিচারব্যবস্থা, প্রশাসন, কর আইন, করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান। এ কারণে শিক্ষার্থীদের আইনশিক্ষাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার পাশাপাশি সমসাময়িক আইন ও বিচারব্যবস্থার পরিবর্তন সম্পর্কে নিয়মিত ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ড. আনোয়ার ল কলেজের কৃতি শিক্ষার্থীদের গ্রুপ ছবি।

বক্তারা আরও বলেন, একজন আইন শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশাগত সাফল্যের ভিত্তি তৈরি হয় শিক্ষাজীবনেই। নিয়মিত ক্লাস, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ, পাঠ্যবিষয়ের পাশাপাশি আইন ও মামলার রায় অধ্যয়ন এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির পরিবর্তে আইন সম্পর্কে গভীর ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে এলএল.বি শেষ বর্ষ ২০২৪-২০২৫ সেশন এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এলএল.বি প্রিলিমিনারি পর্যায়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, ক্লাসের নিয়মকানুন, পরীক্ষার প্রস্তুতি এবং আইনশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

ড. আনোয়ার ল কলেজের কৃতি শিক্ষার্থীদের গ্রুপ ছবি।

এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষাজীবনে ভালো ফলাফল ও একাডেমিক সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও পেশাগত জীবনে সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. আনোয়ার ল’ কলেজের অধ্যাপক মো. তিতুমীর হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০