সর্বশেষ

অর্থনীতি

বাংলাদেশে যাত্রা শুরু করছে থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে আমাজন’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বখ্যাত থাই কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে আগামীকাল ৬ আগস্ট ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে দুটি আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বাজারে প্রবেশ করবে আন্তর্জাতিক এই কফি ব্র্যান্ড।

থাইল্যান্ডের জনপ্রিয় আন্তর্জাতিক কফি চেইন ‘ক্যাফে আমাজন’ (Cafe Amazon) বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকার দুটি পৃথক ভেন্যুতে আয়োজন করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

আগামীকাল ৬ আগস্ট, ২০২৬ সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাসের প্রতিনিধি, পিটিটি সিয়ামের (PTT Siam) ঊর্ধ্বতন কর্মকর্তারা, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী পর্বে অতিথিদের জন্য থাকবে কফির বিশেষ অভিজ্ঞতা ও ব্র্যান্ড পরিচিতি কার্যক্রম।

একই দিন বিকেলে বসুন্ধরা সিটি শপিং মলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আয়োজন। সাধারণ দর্শনার্থী ও কফিপ্রেমীদের জন্য এ আয়োজনে থাকছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক কার্যক্রম ও বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ঐতিহ্যবাহী থাই নৃত্য এবং থাইল্যান্ডের জনপ্রিয় মার্শাল আর্ট ‘মুয়ে থাই’ (Muay Thai) পরিবেশনা। পাশাপাশি থাকবে কফি বিন অ্যাক্টিভেশন, ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’-এর বিশেষ পরিবেশনা, ফ্ল্যাশ মব এবং জনপ্রিয় সংগীতশিল্পী জেফারের (Xefer) একক পরিবেশনা।

ক্যাফে আমাজন ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল কফি চেইন ব্র্যান্ড হিসেবে পরিচিত। সতেজ কফির স্বাদ, প্রাকৃতিক পরিবেশে সাজানো আউটলেট এবং মানসম্মত সেবার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বাংলাদেশে ক্যাফে আমাজনের আগমন দেশের কফি সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এর মাধ্যমে বাংলাদেশি কফিপ্রেমীরা আন্তর্জাতিক মানের কফি উপভোগের নতুন সুযোগ পাবেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন