সর্বশেষ

জাতীয়

আগামী সপ্তাহেই আসতে পারে মার্কিন ব্যবসায়ীরা, সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যবসা-বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

দেশের বন্দর ব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব করতে ২৪ ঘণ্টা সেবা চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বাড়বে এবং ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। এমন তথ্যও জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য সার্বক্ষণিক সেবা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

মাহদী আমিন জানান, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে দেশের প্রতিটি বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেবে। এতে পণ্য খালাস, রপ্তানি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক বাণিজ্য আরও দ্রুত হবে।

বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগের প্রতিবন্ধকতা এবং দেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (বেপজা) সক্ষমতা বাড়ানো এবং সেখানে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও আলোচনা হয়েছে। যেসব ক্ষেত্রে জটিলতা রয়েছে, সেগুলো সহজ করার বিষয়ে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার বেসরকারি খাতের বিকাশে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। কর্মসংস্থান সৃষ্টি, তরুণ ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং বিনিয়োগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ব্যবসাবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে সরকারের। বৈঠকে বিভিন্ন নীতিগত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন