সর্বশেষ

আমদানি-রপ্তানি

সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এ সময়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এবং ইমিগ্রেশন সুবিধা চালু থাকবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
৫ আগস্ট বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী ৫ আগস্ট (বুধবার) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেদিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রমসহ সব ধরনের কাস্টমস আনুষ্ঠানিকতাও স্থগিত থাকবে। ছুটি শেষে পরবর্তী দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে পুনরায় চালু হবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।

আগামী সপ্তাহেই আসতে পারে মার্কিন ব্যবসায়ীরা, সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ

ব্যবসা-বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

ভোমরা স্থলবন্দরে বড় ধাক্কা: অর্থবছরে রাজস্ব ঘাটতি ৯৫০ কোটি টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সদ্য সমাপ্ত অর্থবছরে বড় ধরনের রাজস্ব বিপর্যয় ঘটেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯৫০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এই বন্দরে। আমদানি হ্রাস, ডলার সংকট এবং শুল্কায়ন জটিলতার কারণেই মূলত এই বিপুল পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে দুই দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মহান মে দিবস (১ মে, শুক্রবার) এবং সরকারি ছুটির দিন শনিবার এই বন্দর দিয়ে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না।

বাংলাবান্ধা স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।