সর্বশেষ

অর্থনীতি

নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি কিছুটা কমলেও এর অন্তর্নিহিত ঝুঁকি এখনো উল্লেখযোগ্য থাকায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মূল্যস্ফীতি ও অর্থনীতির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আগামী সপ্তাহেই আসতে পারে মার্কিন ব্যবসায়ীরা, সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ

ব্যবসা-বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, অতীতের অনিয়ম ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকার ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছে।

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বাজেটের বাস্তবায়ন অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফেরাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি নতুন গতি পাবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

সংসদে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, ১ জুলাই থেকে কার্যকর

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মাধ্যমে বাজেট কার্যকর করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন অর্থবছরের শুরু ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। বাজেটে উন্নয়ন ব্যয় বৃদ্ধি, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা, করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং কিছু কর-সংক্রান্ত সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।