সর্বশেষ

রাজনীতি

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটের প্রতিবাদে শাহবাগে বাংলাদেশ মঞ্চের বিক্ষোভ

আতিয়ার রহমান, ঢাকা
আতিয়ার রহমান, ঢাকা

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশজুড়ে গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে 'বাংলাদেশ মঞ্চ'। মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই সমাবেশ থেকে বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর ওপর যোগ হয়েছে রাজধানীতে তীব্র গ্যাস সংকট ও গ্রামাঞ্চলে নজিরবিহীন লোডশেডিং, যা জনজীবনকে স্থবির করে তুলেছে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকী এবং শ্রমিক জনতার দলের সাংগঠনিক সম্পাদক রিয়া পারভীনসহ আরো অনেকে।

সমাবেশে রিয়া পারভীন বলেন, জনগণের মৌলিক অধিকার ও নিত্যপ্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। গ্যাস ও বিদ্যুৎ খাতের এই চরম অব্যবস্থাপনা দ্রুত দূর না হলে সাধারণ মানুষের দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছাবে।

সমাবেশ শেষে উপস্থিত আন্দোলনকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং বাজার সিন্ডিকেট ভেঙে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকারের নীতিগত হস্তক্ষেপ দাবি করেন।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন