সর্বশেষ

সাহিত্য

তৃপ্ত হবো মৃত্তিকায়

মঈনুল রনি
মঈনুল রনি

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
অলীক স্বপ্নে বিভোর রবো
কল্পনার রাজ্যে কথা কবো
জীবনভর লিপ্ত রবো
অসাড় দুনিয়ায়।
মঈনুল রনি

জনম পাপি, ভুবন পাপি
পাপ পূণ্য মাখামাখি
ভালো মন্দের ওজন মাপি
অনন্ত নিরাশায়।

সত্য মিথ্যায় ডুবে রই
অনন্তপানে কথা কই
জারিজুড়ির সীমা নাই
অস্ফুট বেদনায়।

আসা যাওয়ার বন্দনায়
অফুরন্ত অতৃপ্তির বেদনায়
বেলা অবেলা কালবেলায়
তৃপ্ত হবো মৃত্তিকায়। 

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০