সর্বশেষ

খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। চোট কাটিয়ে এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ সামনে রেখে ঘোষিত ১৩ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।

সর্বশেষ অ্যাশেজ সিরিজে চোটের কারণে এই তিন ক্রিকেটার নিয়মিত খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুনর্বাসনের সময় অ্যাকিলিস ইনজুরিতে পড়ে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যান হ্যাজলউড।

অন্যদিকে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয় নাথান লায়নকে। সেই কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে মাঠে নামা হয়নি তাঁর।

প্যাট কামিন্সও অ্যাশেজে খেলেছিলেন কেবল অ্যাডিলেড টেস্টে। পিঠের নিচের অংশের চোট কাটিয়ে সেটিই ছিল তাঁর প্রত্যাবর্তনের ম্যাচ। পরে অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করায় শেষ দুটি টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়।

কামিন্স ও হ্যাজলউড টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে বিশ্বকাপ শেষে আইপিএলে অংশ নিয়ে দুজনই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। তাঁদের দলে ফেরায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারও একাদশে জায়গার দাবিদার।

ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপরই আস্থা রেখেছে দল। ট্রাভিস হেডের সঙ্গে তাঁর ইনিংস উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান না পেলেও মারনাস লাবুশেনও দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ে।

বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাতটি জয় নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন