সর্বশেষ

সাহিত্য

স্বজন

তানিয়া খানম
তানিয়া খানম

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চল্লিশ বছর কাটিয়ে দিলাম সংসারের সেবায়
ঘামে ভেজা কপালে কখনো ক্লান্তি ছিল না । বাড়ি গাড়ি টাকা পয়সা সবই দিলাম তোমায়,
সন্তানের প্রাপ্যটা ও সঠিকভাবে বন্টন করিলাম ।
তোমরা এখন সুখে আছো, আমি আছি দুঃখে
নিরাপদ নির্বিঘ্নে থাকো চিরতরে।
তানিয়া খানম

তোমায় নিয়ে আমি ভাবি নীরবে একাকীত্বে,
তুমি আমায় নেবে না খোঁজ মরনের আগে ।

অসুস্থ শরীরটা আমার বিছানায় পড়ে থাকে
যত্ন করার মানুষটা আমার নেই তো কভু কাছে ।
ঘাম ভেজা হাতে তুলেছিলাম স্বপ্নের ঘর ।

আজ সে ঘরেই আমি অতিথি মন অচেনা পর
তুমি ব্যস্ত রান্নাঘরে মেয়ে ব্যস্ত সংসারে ।
আমার ওষুধ আমার শ্বাস,
নিজ দায়িত্ব আনোনে ।

রাত গভীর হলে বুক ধক ধক করে
মনে হয় এই বুঝি নিঃশ্বাসটা গেল চলে ।

তবু কেউ আসে না বসে না কেউ পাশে
জীবনের সব আলোয় নিভে গেছে বালিশের কোনে ।

একদিন এই হাতে ছিল শক্তি ছিল রক্ষা
আজ এই হাতটা কাঁপে ওষুধের খোঁজে,
তোমার স্পর্শের আশায় ।

যাদের জন্য সব করেছি সাগর পেরিয়েছি ব্যস্ত জীবন পার করেছি ।
নিঃস্ব হয়েছি নিজের জীবন শেষ করেছি ।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন