সর্বশেষ

খেলা

ওয়ানডে সিরিজ : জিম্বাবুয়ের ২৪৮ রানের লক্ষ্য, সিরিজ বাঁচাতে বাংলাদেশের কঠিন লড়াই

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে ২৪৮ রান করতে হবে। বাঁচা-মরার এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে। দলের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেছেন ওপেনার বেন কারান।
বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই। প্রথম ওয়ানডেতে ২৫ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে মেহেদী হাসান মিরাজের দল।

হারারেতে শুরুতেই জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধাক্কা দেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে বোল্ড করে ফেরান তিনি। নিজের পরের ওভারের শেষ বলে ইনোসেন্ট কাইয়াকেও আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এই পেসার।

এরপর নাহিদ রানা ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। একপর্যায়ে ৪ উইকেটে ৬৬ রানে পরিণত হয় জিম্বাবুয়ের স্কোর।

সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান বেন কারান ও সিকান্দার রাজা। পঞ্চম উইকেটে দুজন গড়েন ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। ব্যক্তিগত ৩৩ রান করে রাজাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মিরাজ।

এরপর ক্লাইভ মাদান্দেকে দ্রুত ফিরিয়ে দেন রিশাদ হোসেন। তবে শেষ দিকে ব্র্যাড ইভান্সকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কারান।

অপরাজিত থেকে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। ১১১ রানের ইনিংসে তিনি হাঁকান ৯টি চার। অন্যদিকে আট নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন ব্র্যাড ইভান্স। ৫৮ রানের ঝড়ো ইনিংসে তিনি মারেন ৫টি ছক্কা ও ২টি চার।

কারান ও ইভান্স মিলে সপ্তম উইকেটে ৯৯ রানের অপরাজিত জুটি গড়েন। তাদের ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৮৩ রান যোগ করে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে বল হাতে সফল ছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

এ ম্যাচে জয় পেলেই সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন