সর্বশেষ

খেলা

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে, যেখানে ৬ উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন এই টাইগার পেসার।

বাংলাদেশ দল

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ভালো প্রতিরোধ গড়েন জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট। ধীরস্থির ব্যাটিংয়ে তারা ৩৬ রানের জুটি গড়লেও রানআউটে কারান (১৮) ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি।

পরের ওভারেই আউট হন ব্রায়ান বেনেট (১৭), তাকে ফেরান তাসকিন আহমেদ। এরপর দ্রুত চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। চার নম্বরে নামা ক্রেইগ আরভিন শূন্য রানে ফিরলে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।

এরপরই শুরু হয় নাহিদ রানার ঝড়। সিকান্দার রাজাকে মাত্র ১ রানে ফিরিয়ে উইকেট শিকার শুরু করেন তিনি। এরপর একে একে ওয়েসলি মাধেভেরে, ক্লিভ মাদান্দে, ইনোসেন্ট কাইয়া এবং ব্র্যাড ইভান্সকে সাজঘরে ফেরান এই তরুণ পেসার। কাইয়া কিছুটা প্রতিরোধ গড়ে ২৬ রান করলেও দলকে রক্ষা করতে পারেননি।

এক পর্যায়ে ৭০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বড় ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। তবে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরির দৃঢ়তায় দলটি ১০০ রানের গণ্ডি পার করে। তাদের জুটিই ইনিংসে কিছুটা স্থিতি আনে।

শেষদিকে আবারও আঘাত হানেন নাহিদ রানা। ২৭ রান করা এনগারাভাকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন তিনি। পরে মেহেদী হাসান মিরাজ আউট করেন নিয়ামহুরিকে (৩৩)। শেষ পর্যন্ত ১৪১ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা নেন ৬ উইকেট, তাসকিন আহমেদ ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট শিকার করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন