সর্বশেষ

আইন-আদালত

কুমিল্লায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) কুমিল্লার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ অক্টোবর কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ভুক্তভোগী কিশোরী বাসায় একা থাকার সুযোগে প্রতিবেশী কাজী মোজাম্মেল হক রিফাত ভয়ভীতি প্রদর্শন করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়।

মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

এর ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত সাজা পরোয়ানা জারি করে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০