তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শনিবার সকালে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় শুরু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এবং বিদেশি অতিথিরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় শনিবার সকালে আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, মুসাল্লার মূল ফটক খোলার কয়েক ঘণ্টা আগেই সেখানে মানুষের ঢল নামে। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষ ভোর থেকেই মসজিদ কমপ্লেক্সের বাইরে অবস্থান নেন।
উপস্থিত মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় ফজরের আজানের সময়ই মুসাল্লার দরজা খুলে দেওয়া হয়। এরপর হাজারো মানুষ মূল প্রাঙ্গণে প্রবেশ করে শেষ শ্রদ্ধা জানান।
খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু ইরানের নাগরিকই নন, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ও অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ।
অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তেহরানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কারণে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে