সর্বশেষ

খেলা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল মরক্কো, ব্রাজিল সপ্তম

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিফার সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বসেরা পাঁচ ফুটবল দলের তালিকায় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। আরব বিশ্বের কোনো দেশ এর আগে এই অবস্থানে পৌঁছাতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তালিকায় আর্জেন্টিনা দ্বিতীয়, ব্রাজিল রয়েছে সপ্তম স্থানে।

বুধবার (১৮ নভেম্বর) ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো। আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে বিশ্বসেরা পাঁচে জায়গা করে নিয়েছে তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া। তবে আরব দেশগুলোর মধ্যে মরক্কোই প্রথম এই কৃতিত্ব অর্জন করল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল মরক্কো। এরপরও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের উন্নতিতে ভূমিকা রেখেছে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে টানা দুটি জয়।

অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে রয়েছে মিশর। আফ্রিকার দলগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় অবস্থানে আছে দেশটি। আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে রয়েছে মিশর।

আরব দেশগুলোর মধ্যে আলজেরিয়া, সৌদি আরব, তিউনিসিয়া, কাতার, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতও র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও তাদের পয়েন্ট ২০০৪.৪৮। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৯৬৬.১৩। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় স্পেনের সঙ্গে ব্যবধান কমাতে সহায়তা করেছে লিওনেল মেসির দলকে।

তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তাদের পয়েন্ট ১৯৫০.৮২। স্পেনকে হারানোর পরও চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। দলটির পয়েন্ট ১৯৩৮.৯০।

শীর্ষ পাঁচে মরক্কোর অবস্থানের পর ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগাল। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শীর্ষ দশের বাকি তিনটি অবস্থানে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও কলম্বিয়া। যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে আছে দলগুলো।

শীর্ষ ১০ দলের অবস্থান একনজরে:

  1. স্পেন

  2. আর্জেন্টিনা

  3. ফ্রান্স

  4. ইংল্যান্ড

  5. মরক্কো

  6. পর্তুগাল

  7. ব্রাজিল

  8. বেলজিয়াম

  9. নেদারল্যান্ডস

  10. কলম্বিয়া

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০