সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক আওয়ামী লীগ নেতা নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক সাবেক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার গোপরেখী এলাকায় চা-দোকানে অবস্থানকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসপাতালে মারা যান তিনি।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি স্থানীয় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

পরিবারের সূত্র জানায়, গোপরেখী ফুটানি মার্কেটের একটি দোকানে পান খেতে গেলে মোটরসাইকেলে এসে একদল লোক তাঁর ওপর হামলা চালায় এবং পাঁজরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয় হত্যা করেছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা ও জড়িতদের শনাক্ত করতে গুরুত্বের সাথে তদন্ত চলছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০