সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বাসে আগুন, পুড়ে ছাই ঢাকা-শেরপুর রুটের গাড়ি

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার শেষ রাতে স্কয়ারমাস্টারবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে শেরপুর রুটে চলাচলকারী বাসটি প্রতিদিনের মতো স্কয়ারমাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ করে যানটিতে আগুন জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গাড়িটির অধিকাংশ অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাসের মালিক শফিকুল ইসলাম জানান, প্রায় ১৮ লাখ টাকা ঋণ নিয়ে তিনি গাড়িটি কিনেছিলেন। এই ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কারা এবং কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০