সর্বশেষ

সারাদেশ

থমথমে মাদারীপুর: মহাসড়ক ফাঁকা, মাঠে বিএনপি ও পুলিশ

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মাদারীপুরে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঢাকা-বরিশাল মহাসড়কজুড়ে যানবাহন ও মানুষের উপস্থিতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যাত্রীসংকট। এমন পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজপথে সতর্ক পাহাড়ায় রয়েছে বিএনপি ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়ক ঘুরে দেখা যায়, জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে দূরপাল্লার বাসগুলোকে নির্দিষ্ট সময় পর পর যাত্রী না পেয়ে কাউন্টারে বসিয়ে রাখতে হচ্ছে। নিরাপত্তার শঙ্কা পরিবহন খাতে বিরূপ প্রভাব ফেলেছে।

বাসচালকদের বক্তব্য অনুযায়ী, সড়ক ফাঁকা থাকলেও কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ খেটে খাওয়া পরিবহন শ্রমিক ও যাত্রীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। তারা জানান, জানমালের নিরাপত্তা বিধানে তারা মাঠে রয়েছেন। অন্যদিকে বাস মালিক সমিতি জানায়, যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ বিশেষ চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলাজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০