সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ককটেল বিস্ফোরণ: গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ২

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বাস স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার পর কলাপাড়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়ার নাচনাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে হঠাৎ বিকট শব্দে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে ওই এলাকা জুড়ে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা টহল পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়ার চেষ্টারত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে জনতা তাদের গণধোলাই দেওয়ার পর পুলিশ হেফাজতে হস্তান্তর করে।

গণধোলাইয়ে গুরুতর আহত নিপু হাওলাদার নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক অন্য যুবক আদিল সোহান একজন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।

এ ঘটনায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বাস স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০