সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ পরিস্থিতি

থানাসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলা বিএনপি কার্যালয় এবং জেলা শহরে সাবেক এক বিএনপি নেতার বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে মুকসুদপুর থানার সামনে মিছিল নিয়ে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা থানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে থানা ভবন ও সেখানে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে অবরোধকারীরা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালান।

অন্যদিকে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকায় সাবেক জেলা বিএনপির সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

একই দিনে জেলার বিভিন্ন স্থানে এসব সহিংস ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০