দিনাজপুরে জেলা প্রশাসকের হাতে 'আশা'র ২শ' কম্বল শীতার্তদের হস্তান্তর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
শীতের তীব্রতা বাড়ার মুখে দিনাজপুরের অসহায় ও ছিন্নমূল মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা'। জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে সংস্থাটির দিনাজপুর বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ২০০ পিস কম্বল প্রদান করা হয়। এই মানবিক সহায়তার মাধ্যমে শীতার্ত মানুষদের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কম্বলগুলো হস্তান্তর করা হয়। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের হাতে সংস্থাটির প্রতিনিধিরা ২০০টি কম্বল তুলে দেন। এসব কম্বল জেলার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বণ্টন করা হবে।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে আশার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারওয়ার খান, রিজিওনাল ম্যানেজার মোঃ দুলাল হক, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ এবং শিক্ষা অফিসার মোঃ সামিরুল ইসলাম।
এ ছাড়া দিনাজপুর সদর ও পার্শ্ববর্তী বিভিন্ন শাখার ব্রাঞ্চ ম্যানেজার এবং আঞ্চলিক কর্মকর্তারা হস্তান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। শীতের শুরুতেই বেসরকারি পর্যায় থেকে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তা দ্রুত বিতরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৬৬ বার পড়া হয়েছে