সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে উদ্ধারকৃত ৬১ মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬১টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬১টি মুঠোফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে উদ্ধার করা ফোনগুলো শনাক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালিকদের হাতে মুঠোফোনগুলো তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।

এ সময় পুলিশ সুপার বলেন, হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরা আনন্দিত। এ সাফল্যের পরিধি ভবিষ্যতে আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

দীর্ঘদিন পর হারানো মুঠোফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকেরা। তাঁরা জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

একই সঙ্গে মুঠোফোন ফিরে পাওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০