আইনশৃঙ্খলা
র্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
আইনের ফাঁকে অপরাধীরা বারবার বেরিয়ে আসে: আইজিপি
আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, একাধিকবার আইনের আওতায় আনার পরও এসব অপরাধী জামিন বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে।
পুলিশকে সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সাইবার অপরাধ, মাদক, চাঁদাবাজি ও ছিনতাই দমনের পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
কক্সবাজারে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পার্বত্যমন্ত্রী
রাষ্ট্রের কল্যাণ ও পাহাড়ের মানুষের স্বার্থে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, শুধু ঢাকায় বসে নির্দেশনা দেওয়ার বদলে মাঠে গিয়ে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চান।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৪ সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার ধনপুরে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন
কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন ধনপুর এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ধনপুর, মদিনগর, ছোট আলমপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।