সর্বশেষ

ক্রিকেট

নতুন দায়িত্বে সেরাটা দিতে চান আশরাফুল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপ রাইজিং স্টার্স সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। নতুন দায়িত্ব পেয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন সাবেক এই জাতীয় দলের ক্রিকেটার। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট।

আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। প্রধান কোচ সোহেল ইসলামের অধীনে চলবে দলের প্রস্তুতি। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল।

জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এবার যুবাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন আশরাফুল। নতুন দায়িত্ব প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে, নিজের কাজটা করতে হবে তো।’

এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিচ্ছে আটটি দল। টুর্নামেন্টে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ পর্বের লড়াই

‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল।

৫০ ওভারের এই প্রতিযোগিতায় তরুণ ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ থাকবে। টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০