সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ ও সচেতন করতে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা ও মূল্যবোধ চর্চার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় নীতি, তথ্য অধিকার আইন ২০০৯, দুর্নীতি দমন কমিশন আইন, দুদকের হটলাইন ১০৬, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ৩৩৩, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং এসডিজি বিষয়ের ওপর কুইজের প্রশ্ন মূল্যায়ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গণিত বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।

সনাক সদস্য শাহনাজ বেগম ও সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ এবং তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার বিতরণ করা হয়। এতে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০