সর্বশেষ

সারাদেশ

হালুয়াঘাটে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। ১৯৭১ সালের এই রক্তক্ষয়ী যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ আজও ইতিহাস হয়ে আছে।

হালুয়াঘাটের তেলিখালী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হয়। এরপর ঐতিহাসিক যুদ্ধস্থলে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং বীর মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের রজনীগন্ধা ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা তেলিখালী যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের এই পাঁচ ঘণ্টার সম্মুখযুদ্ধে অসীম বীরত্ব প্রদর্শন করেছিলেন মুক্তিযোদ্ধারা, যা আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছিল।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের এই বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। স্বাধীনতার প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নিয়মিত এমন উদ্যোগ প্রশংসনীয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০