সর্বশেষ

খেলা

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এশিয়ান কাপ স্থগিত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সৌদি আরবে আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর, চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের কথা জানায় এএফসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অঞ্চলটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি, উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং যাতায়াত বিঘ্নের বিষয় বিবেচনায় নিয়ে এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের অনুমোদন দিয়েছে। নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’

এএফসি আরও জানায়, নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট স্থগিত করা প্রয়োজন হয়ে পড়েছে।

এর আগে এক মাস আগেও এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, নির্ধারিত সময় অনুযায়ী মহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। তবে এর মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও বেড়ে যায়।

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের একাধিক স্থাপনা আক্রান্ত হয়। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ১১ দিনের মধ্যে অন্তত ২০টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ১৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যাতায়াতের জটিলতা এবং সংশ্লিষ্ট ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত এশিয়ান কাপের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এএফসি।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০