সর্বশেষ

জাতীয়

সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ

গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌরবিদ্যুৎ উৎপাদন ও সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই জাতীয় বিদ্যুৎ গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সূর্যের আলোকে সম্পদে রূপান্তর করতে হবে। উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষ একসঙ্গে উদ্যোগ নিলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা কঠিন হবে না।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে বিদ্যুৎ খাতে আগের সরকারের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে সময় নষ্ট না করে বর্তমান সরকার বিকল্প সমাধান খুঁজছে।

তারেক রহমান বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ কার্যকর বিকল্প হতে পারে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন ও সম্প্রসারণে নতুন করে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে সরকার।

কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা চালু করা হবে।

অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০