সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া চালক ও হেলপারের যাবজ্জীবন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে নিষিদ্ধ ৫৩০ বোতল ফেনসিডিল পাচারের অপরাধে এক ট্রাকচালক ও তাঁর হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার রাসেল মিয়া (৩২) ও আনোয়ার হোসেন (৩০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। যমুনা সেতু পশ্চিম থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ওই সময় ট্রাকের চালক রাসেল ও হেলপার আনোয়ারকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত পাওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০