‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
অভিনয়জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতায় আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে রেড কার্পেটে তাঁর উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। মঞ্চে তাঁর হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান আয়োজক অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।
টালিউডে ‘মহাগুরু’ এবং বলিউডে ‘ডিস্কো ড্যান্সার’ হিসেবে পরিচিত মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয়। অভিনয় ও ব্যক্তিত্বের কারণে দুই বাংলার বাইরেও রয়েছে তাঁর পরিচিতি। এবার সেই জনপ্রিয় অভিনেতার অর্জনের তালিকায় যুক্ত হলো নতুন সম্মাননা।
‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু ও অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ আরও অনেকে।
আয়োজনে নজর কাড়লেন পায়েল
অনুষ্ঠানের প্রধান আয়োজক পায়েল মিঠাই সরকারের উপস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আয়োজন ও উপস্থাপনার জন্য অতিথিরাও তাঁকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভিনটেজ গাড়িতে ৩০ থেকে ৩২ জন তারকার প্রবেশ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘স্টার লাইট অনন্য সম্মান’ অনুষ্ঠানটি ব্যাপক আলোচনায় এসেছে।
এই আয়োজনের সাফল্যের মধ্য দিয়ে পায়েল মিঠাই সরকার আবারও দেখিয়েছেন, দৃঢ় প্রত্যয় ও উদ্যোগ থাকলে নারীরাও বড় আয়োজন সফলভাবে পরিচালনা করতে পারেন।
১৩০ বার পড়া হয়েছে