সর্বশেষ

রাজনীতি

সিউলে আইসিএপিপি সম্মেলনে অংশ নিচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে দলের দুই সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলের অন্য সদস্য হিসেবে থাকছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি। সিউলে এবারের সম্মেলনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি।

২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আইসিএপিপি প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে এ সংগঠন কাজ করে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০