সর্বশেষ

বিনোদন

কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় আবারও ব্যস্ত সাহেদ শামীম

বিনোদন রিপোর্টার
বিনোদন রিপোর্টার

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন সঙ্গীতাঙ্গনে সক্রিয় থাকার পর আবারও কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার কাজে মনোযোগী হয়েছেন শিল্পী ও নির্মাতা সাহেদ শামীম। সচেতনতামূলক বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রের একাধিক স্ক্রিপ্ট নিয়েও বর্তমানে কাজ করছেন তিনি।

সাহেদ শামীম

সঙ্গীতশিল্পী, সুরকার ও নির্মাতা সাহেদ শামীম নতুন উদ্যমে কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার কাজে ব্যস্ত সময় পার করছেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান রেক্টএঙ্গেলে গোলাম হায়দার কিসলুর সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। পাশাপাশি বিজ্ঞাপন, গণসচেতনতামূলক প্রচার ও সৃজনশীল নানা প্রকল্পেও যুক্ত ছিলেন।

সাহেদ শামীম

বর্তমানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক কাজ করছেন সাহেদ শামীম। তাঁর উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ডেঙ্গু প্রতিরোধ, জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা এবং সাপের কামড়ের ঝুঁকি ও করণীয় নিয়ে প্রচারণামূলক কাজ। এসব বিষয়কে সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে বিভিন্ন কনটেন্ট ও সৃজনশীল উপকরণ তৈরিতে অংশ নিচ্ছেন তিনি।

এদিকে সচেতনতামূলক কাজের পাশাপাশি কয়েকটি নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়েও কাজ করছেন সাহেদ শামীম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর নতুন কিছু সৃজনশীল প্রকল্প শিগগিরই দর্শকদের সামনে আসতে পারে।

গান পরিবেশন করছেন সাহেদ শামীম, তবলায় আব্দুল আহাদ সোহাগ।

তবে সাহেদ শামীমের পরিচয়ের সবচেয়ে বড় জায়গা সঙ্গীত। তিনি একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নিজে গান গাওয়ার পাশাপাশি অসংখ্য গানের সুরও করেছেন। মঞ্চ পরিবেশনাতেও তিনি সমানভাবে প্রশংসিত। নচিকেতা এবং কুমার শানুসহ অসংখ্য জনপ্রিয় ও বিখ্যাত শিল্পীর মতো অনুকরণীয়ভাবে সঙ্গীত পরিবেশনের খ্যাতি রয়েছে তার। 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সন্তান সাহেদ শামীম ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই তাঁর শিল্পীজীবনের যাত্রা শুরু। তিনি রাজধানীর মিউজিক কলেজ থেকে ২০০০ সালে ডিগ্রী অর্জন করেন। সময়ের সঙ্গে তিনি সঙ্গীতের পাশাপাশি নির্মাণ ও চিত্রনাট্যের জগতেও নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে বহুমাত্রিক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নতুন নতুন কাজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন