সলঙ্গার জালশুকায় একদিনের নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার জালশুকা এলাকায় জালশুকা ক্রিয়েটিভ স্পোর্টস ক্লাবের উদ্যোগে একদিনের নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাতে জালশুকা এবাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট চলাকালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামাল লাবু, চ্যানেল এস-এর সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল মতিন সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।
রোমাঞ্চকর ম্যাচ শেষে হাবিব রাইটার্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান।
১১৯ বার পড়া হয়েছে