সর্বশেষ

রাজনীতি

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় খুরুস্কুল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একাধারে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষণার পাঠক, রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম রূপকার। তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে।

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত ও অস্থির পরিস্থিতি থেকে দেশকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যেই জিয়াউর রহমান কাজ করেছিলেন। যদিও তাঁর শাসনকাল স্বল্প সময়ের ছিল, তবে রাষ্ট্র গঠনে তাঁর অবদান দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শহীদ জিয়াউর রহমানের সামরিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠনে তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষাংশে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন